আর-রাহীকুল মাখতূম – সাইফুদ্দীন আহমেদ
"আর-রাহীকুল মাখতুম" এই বইটা নবীজী মুহাম্মদ (সাঃ) এর জীবনীগ্রন্থের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ ও গ্রহণযোগ্য বই। ১৯৮৭ সালে সৌদিতে মহানবীর জীবনীগ্রন্থের উপর প্রতিযোগিতায় ১১৮২ টা বইয়ের মধ্যে এই বইটি ১ম স্থান অধিকার করে। বইটির লেখক শায়খ মোবারকপুরী (রহঃ) একজন ভারতীয় আলেম যিনি মদীনা ইসলামি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন।
মহানবীর জীবনী পড়ার জন্য অবশ্যই নির্ভরযোগ্য বই পড়া উচিত যেটা পবিত্র কুরআন ও হাদীস দ্বারা দলিলকৃত। তাছাড়া বাজারে অনেক জীবনীগ্রন্থ পাওয়া যাবে যেখানে রসুলের নামে অনেক আকর্ষণীয় ঘটনা লেখা যেগুলো আসলে রসুলের জীবনে ঘটেনি এবং অসত্য গল্প, যেসব গল্পের সত্যতার কোন প্রমাণ নেই।
আরজ আলী সমীপে – আরিফ আজাদ
আরজ আলী সমীপে
লেখকঃ আরিফ আজাদ
জগতে আলাে - অন্ধকারের মতাে , সত্য - মিথ্যার একটা লড়াই বিরাজমান ছিল , অ্যাছে , এবং শেষ দিন পর্যন্ত বহাল থাকবে । জাহিলিয়াতের দ্বম্বগুলাে শেষ হয়ে যায়নি এবং যাবে না । এগুলা নানান সময়ে নানান রূপে আমাদের সামনে এসে ধরা দেবে।
__ওটা মিথ্যা ’
___ওটা অযৌক্তিক “
____ওটা অবিশ্বাস্য “
_____ওটা অবৈজ্ঞানিক “
______ওটা কেবল অন্ধবিশ্বাস
এরকম নানান প্রশ্ন নিয়ে হাজির হয়েছে তাঁরা । তাদের মিথ্যাচার , যুক্তির অসারতা , অবিশ্বাসের দর্শন , পক্ষপাতী বিজ্ঞান পাঠ এবং বিশ্বাসের বিরুদ্ধে তােলা অভিযােগের বিপরীতে "আরজ আলী সমীপে" হতে পারে একটি ভিন্ন মাত্রার সংযােজন।।
__________আরজ আলী সমীপে __________
__________আরিফ আজাদ __________
আরজ আলী সমীপে বইটিতে অত্যন্ত চমৎকার ভাবে নাস্তিকদের (আরজ আলী মতুব্বরের) বিভিন্ন আজগুবি প্রশ্নের জবাব দেওয়া হয়েছে।। আরজ আলী সাহেবদের এইসব আজগুবি প্রশ্নগুলো খেয়ে ফেলছে অনেক যুবকের মাথা।
তাই সবাইকে বইটি বার বার পড়ার জন্য অনুরুধ রইলো।
আলোর ডুব – মোসলেম উদ্দিন সাগর
গল্পগুলো অন্যরকম – আরিফ আজাদ
জীবনের কাছে মাঝে মাঝে গল্পও তুচ্ছ হয়ে যায়। মাঝে মাঝে জীবন রূপকথার চেয়েও বেশি অবিশ্বাস্য হয়ে ওঠে। জীবনের বাঁকে বাঁকে, মোড়ে মোড়ে, ঘটনা-প্রতি-ঘটনায় জন্ম নেয় হৃদয়ের আকুতি-মিনতি, প্রেম-ভালোবাসা, সুখ আর দুঃখ। এজন্যেই জীবন দুরন্ত, দুর্বিনীত ও চঞ্চল। এজন্যেই জীবন অন্যরকম। সেই অন্যরকম জীবনে জন্ম নেওয়া একগুচ্ছ গল্প দিয়েই সাজনো ‘গল্পগুলো অন্যরকম’ বইটি…
একটি গল্পের কিয়দংশ
অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। একবার আমাদের বাসায় আমার এক বড়োলোক খালা এলেন বেড়াতে। খালা বোরকা পরেন, সাথে ছিল কালো জর্জেট কাপড়ের ওপরে যশোরের কাঁথা-স্টিচের কাজ করা খুব সুন্দর ওড়না৷ কথায় কথায় মা জানতে চাইলেন খালার কাছে, এই ওড়না কোথায় পাওয়া যায় আর দামই বা কেমন৷ খালা দোকানের নাম-ঠিকানা, দাম সবই বললেন, দাম শুনে মা চুপসে গেলেন৷ আমার চোখে চোখ পড়ায় শুধু বললেন, ‘তোর আন্টির ওড়নাটি সুন্দর, না?’
টিউশনি করতাম তিনটি৷ একটি টিউশনি থেকে দেড় হাজার টাকা পেতাম৷ সেই টিউশনির বেতনের প্রায় পুরো টাকাটা খরচ করে মায়ের জন্য ঠিক সেই ডিজাইনের একটি ওড়না কিনলাম৷ বাসায় ফিরে মাকে প্যাকেটটি দিয়ে ইশারায় বললাম খুলে দেখতে৷ মা খুলে চোখ কপালে তুলে ফেলল। আমাকে কিছুক্ষণ বকাবাদ্য করে নিজেই গিয়ে আয়নার সামনে দাঁড়াল। নতুন ওড়নার ভাঁজ খুলে গায়ে জড়াল। আমি পাশের রুম থেকে মায়ের আনন্দ-অশ্রু লুকানোর প্রাণপণ চেষ্টা দেখছিলাম৷
কি এমন আছে এর মধ্যে ?
জি আছে, অন্যরকম কিছু। আসলেই অন্যরকম গল্পগুলো!
আপনার বোধকে ছুঁয়ে যাবে অনেক গভীর থেকে। চোখের কোণে জলকে আটকিয়ে রাখতে কষ্ট হবে । নতুন করে নিজের জীবনাচার ও চারপাশকে ভাবতে শিখাবে ।
অন্যরকম গল্পে অন্যরকম অনভূতি।
নিজের ভিতরের আমিকে নতুন করে আবিষ্কার করুন- পড়ুন অন্যরকম গল্পগুলো
জবাব আরিফ আজাদ
বইয়ের নাম: জবাব
লেখকের নাম: আরিফ আজাদ , ডা. শামসুল আরেফীন , আরিফুল ইসলাম , জাকারিয়া মাসুদ , মুহাম্মাদ মুশফিকুর রহমান মিনার , মুহাম্মাদ শাকিল হোসাইন , শিহাব আহমেদ তুহিন , রাফান আহমেদ , মাওলানা মুহাম্মাদ আব্দুর রহমান , মুরসালিন নিলয় , মহিউদ্দিন রূপম , নাফিস শাহরিয়ার , মুহাম্মাদ সাদাত , মুহাম্মাদ আল বান্না , আহমাদ আল-উবায়দুল্লাহ
প্রকাশনী: সমকালীন প্রকাশন
১ম প্রকাশঃ 2021 সাল
মোট পেজ সংখ্যাঃ 260 পৃষ্ঠা
জীবন যেখানে যেমন – আরিফ আজাদ
জীবন যেখানে যেমন নামে আরিফ আজাদ ভাইয়ের ২০২১ সালের নতুন বইটি অনেকে পড়ার জন্য অধীর অপেক্ষায় আছেন। তাইতো bdbookstore এর পক্ষ থেকে একমাত্র আমরাই সবার আগে বইটি পাঠকদের হাতে পৌছে দেবার চেষ্টা করছি। তাই ১৫০ টাকা দিয়ে অগ্রিম বুকিং দিয়ে সবার আগে বইটি নিশ্চিত করুন। বই available হলে ৩০%∓ ছাড়ে fixed price যুক্ত করা হবে। বইটি কেনার জন্য জন্য add to cart এ ক্লিক করে payment নিশ্চিত করুন। এরপর আপনার একাউন্টে বইটি ট্রাকিং করতে পারবেন কত সময় পর হাতে পাচ্ছেন। অগ্রিম বুকিং দিয়ে ১সপ্তাহে জীবন যেখানে যেমন বইটি সংগ্রহ করুন।
আমরা জেনে গেছি কেন আমাদের জীবনে দূর্যোগ নেমে আসে। কেন চারপাশ থেকে বিপদ আমাদের আষ্টেপৃষ্টে ধরে। কেন হুট করে আমরা প্রিয়জন,প্রিয়মুখ হারিয়ে ফেলি।কেন হতাশা গ্রাস করে ফেলে আমাদের অন্তর।
এই জীবন হলো পরীক্ষাক্ষেত্র আর আমরা সবাই হলাম পরীক্ষার্থী।
.
হাসান আল বসরীকে জিজ্ঞেস করা হলো,আপনার ধার্মীকতার গোপন সূত্র কি?
তিনি বলেনঃআমি ৪ টি ব্যপার অনুধাবন করেছি।
সেগুলো হলো
১. আমি জানি,আমার রিজিক আর কাউকেই দেওয়া হবেনা এজন্য আমার হ্রদয় তৃপ্ত হয়ে গেছে।
২. আমি জানি,আমার করণীয় (ইবাদাত)আর কেউ করে দিতে পারবেনা। তাই আমি নিজেই সেগুলো করা শুরু করেছি।
৩. আমি জানি, আল্লাহ আমাকে দেখছেন এজন্য আমি গুনাহ করতে লজ্জিত বোধ করি।
৪. আমি জানি,মৃত্যু আমার জন্য অপেক্ষা করছে।এজন্য আমি আল্লাহর সাথে দেখা করার জন্য নিজেকে তৈরি করতে শুরু করেছি।
মহান আল্লাহ আমাদের সকলকে সঠিক বোধ দান করুন আমীন।
তুমি ফিরবে বলে – জাকারিয়া মাসুদ
নবি জীবনের গল্প – আরিফ আজাদ
প্যারাডক্সিক্যাল সাজিদ ১ – আরিফ আজাদ
সভ্যতার শুরু থেকেই সত্য ও মিথ্যার ধারাবাহিক লড়াই। মানবতার সমাধান ইসলাম বরাবরই জাহেলিয়াতের ধারক-বাহকদের অপপ্রচার ও বিদ্বেষ মোকাবেলা করে আসছে। আধুনিক সভ্যতার এই সময়ে দাঁড়িয়েও সেই ধারা অব্যাহত আছে। স্যোসাল মিডিয়ার ক্রমবর্ধমান পরিসরকে ব্যবহার করে ইসলামদ্রোহী শক্তি সুকৌশলে তরুন প্রজন্মের চিন্তার রাজ্যে সন্দেহের বীজ বোপন করছে। সন্দেহ থেকে সংশয়, সংশয় থেকে অবিশ্বাস। এভাবে এক অবিশ্বাসী প্রজন্মের গোঁড়াপত্তন হচ্ছে কিবোর্ডে। কিছু অযাচিত বুলি শিখে, প্রশ্নের ডালি নিয়ে তারা ছড়িয়ে পড়ছে বিশ্বাসীদের সুশৃংখল চিন্তার দুনিয়ায়। কিছু কিছু তরুন-যুবা দিকভ্রান্তও হচ্ছে।
রক্তক্ষরণ হচ্ছে মুসলিম মিল্লাতে। অবিশ্বাসীদের আপাত চমকপ্রদ প্রশ্ন ও চ্যালেঞ্জের মোকাবেলায় হিমশিম অবস্থা। জাহেলিয়াতের চ্যালেঞ্জ যেখানে, সেখানেই বিশ্বাসী প্রাণের যৌক্তিক লড়াই। এমনই এক বিশ্বাসী তরুন আরিফ আজাদ। অনলাইন দুনিয়ায় অবিশ্বাসীদের উথ্থিত প্রশ্নের সাবলীল উত্তর দিয়ে অজস্র মানুষের প্রিয়ভাজন হয়েছেন। একজন তরুন এত চমৎকার ও যৌক্তিক ভাষায় ইসলামবিরোধীদের জবাব দিতে পারেন, ভাবতেই আশাবাদী মন জানান দেয়- আগামীর দিন শুধু সম্ভাবনার। ‘প্যারাডক্সিকাল সাজিদ’ বইটিতে গল্প ও সাহিত্যরস দিয়ে অবিশ্বাসীদের নানান প্রশ্নের জবাব দেয়া হয়েছে।
অনুভব করেছি আরিফ আজাদের কথাগুলো অনলাইন দুনিয়ার পাশাপাশি বাংলা সাহিত্যের বাস্তব দুনিয়ায়ও থাকা উচিত। নাস্তিক্যবাদ ও ইসলামদ্রোহীদের অপপ্রচারের জবাবে অনেকেই লিখছেন, বলছেন। এই বইটি সেসব জবাবের ভিত্তিকে আরো মজবুত করবে। আমার বিশ্বাস বইটি তরুণ প্রজন্মের মনোজগতে এক তুমুল আলোড়ন তুলবে। আশা করি বইটি পড়ে অবিশ্বাসীরাও নির্মোহভাবে ইসলাম নিয়ে চিন্তা করবেন।(প্রকাশকের কথা)
যে সবের উত্তর মিলতে পারে
বিশ্বাসের কথা কতটা শক্ত করে বলা যায়? বিশ্বাসী প্রাণের সুর কতটা অনুপম হতে পারে? বিশ্বাসকে যুক্তির দাঁড়িপাল্লায় মাপা কি খুব সহজ? অবিশ্বাসীকে কতটা মায়াভরা স্পর্শে বিশ্বাসের শীতল পরশ দেয়া যায়? যুক্তিতেই মুক্তি নাকি বিশ্বাসের যুক্তিতে মুক্তি?
‘প্যারাডক্সিক্যাল সাজিদ’ পড়ে এসবের উত্তর মিলতে পারে।
প্যারাডক্সিক্যাল সাজিদ ২ – আরিফ আজাদ
প্যারাডক্সিক্যাল সাজিদ-২
বই রিভিউ।
বস্তুবাদী, ভোগবাদী ও মুক্তমনাদের ইসলাম নিয়ে রয়েছে সু-চিন্তিত পরিকল্পনা।
তারা সর্বদাই ইসলামের বিরুদ্ধে দাড় করাচ্ছে নানা ধরনের অযৌক্তিক প্রশ্ন।
প্রশ্নের পাশাপাশি তারা মুসলিম যুব সমাজের মাঝে ঢুকিয়ে দিচ্ছে সন্দেহর ডানা।
ফলে মুসলিম যুব সমাজ অন্ধকারে ডুবে যাচ্ছে!
এই সময়ে খুব বেশি প্রয়োজন ছিলো একটি বইয়ের যেখানে নাস্তিকদের কড়া জবাব দেওয়া হবে।
ভেঙে ফেলা হবে সকল শক্ত দেওয়াল।
আলহামদুলিল্লাহ, সেই কাজটিই করছে প্যারাডক্সিক্যাল সাজিদ।
এরই ধারাবাহিকতা নিয়েই প্যারাডক্সিক্যাল সাজিদের দ্বিতীয় পার্ট টি প্রকাশিত হয়েছে।
প্রথমটির মতই দ্বিতীয়টিরও পাঠক চাহিদা পেয়েছে বেশ।
এই সিরিজের লিখক, আরিফ আজাদ।
প্রত্যাবর্তন – আরিফ আজাদ
#প্রত্যাবর্তন বই থেকে গল্পটা নিশাত তামমিম নামে এক বোনের, এমবিবিএস, রাজশাহী মেডিকেল কলেজ।
গল্পটার নাম #পথিকের_পথিচলা
গল্পটার শেষ থেকে এক টুকরো, যেটা পড়তে যেয়ে চোখ ভিজে গিয়েছিলো 
"আমাকে নির্দিষ্ট কোনো দলমতের গন্ডিতে বেঁধে লাভ নেই, যে মহান সত্তাকে ভালবেসেছি, তাঁর বড়ত্বের কথা যেখানেই বলা হোক, যে মুখই বলুক, আমি বিভোর হয়ে শুনি। কথক ছোট হতে পারে, যার কথা বলা হচ্ছে তিনি মহান, তিনি সুউচ্চ, তাঁর বড়ত্বের কথা কোনো কুকুর বললেও তার মুখ সম্মানিত হবে, আমি তাই শুনবো। অন্তরাত্মার খোরাক জোগাতে তাই ব্যস্ত জীবনেও খুঁজে চলি দ্বীনি মজলিস, বসে পড়ি, কখনো তালিম, কখনো তাফসির, কখনো হালাকা। ইমান ও আমলের সঞ্চয়ে আমি বড্ড গরিব, যেখান থেকে পাই কুড়িয়ে নিতে চাই,
দিন শেষে তবু যদি ঘাটে ফেরার মতো কিছু গোছাতে পারি