গল্পগুলো অন্যরকম – আরিফ আজাদ
৳ 250.00
জীবনের কাছে মাঝে মাঝে গল্পও তুচ্ছ হয়ে যায়। মাঝে মাঝে জীবন রূপকথার চেয়েও বেশি অবিশ্বাস্য হয়ে ওঠে। জীবনের বাঁকে বাঁকে, মোড়ে মোড়ে, ঘটনা-প্রতি-ঘটনায় জন্ম নেয় হৃদয়ের আকুতি-মিনতি, প্রেম-ভালোবাসা, সুখ আর দুঃখ। এজন্যেই জীবন দুরন্ত, দুর্বিনীত ও চঞ্চল। এজন্যেই জীবন অন্যরকম। সেই অন্যরকম জীবনে জন্ম নেওয়া একগুচ্ছ গল্প দিয়েই সাজনো ‘গল্পগুলো অন্যরকম’ বইটি…
একটি গল্পের কিয়দংশ
অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। একবার আমাদের বাসায় আমার এক বড়োলোক খালা এলেন বেড়াতে। খালা বোরকা পরেন, সাথে ছিল কালো জর্জেট কাপড়ের ওপরে যশোরের কাঁথা-স্টিচের কাজ করা খুব সুন্দর ওড়না৷ কথায় কথায় মা জানতে চাইলেন খালার কাছে, এই ওড়না কোথায় পাওয়া যায় আর দামই বা কেমন৷ খালা দোকানের নাম-ঠিকানা, দাম সবই বললেন, দাম শুনে মা চুপসে গেলেন৷ আমার চোখে চোখ পড়ায় শুধু বললেন, ‘তোর আন্টির ওড়নাটি সুন্দর, না?’
টিউশনি করতাম তিনটি৷ একটি টিউশনি থেকে দেড় হাজার টাকা পেতাম৷ সেই টিউশনির বেতনের প্রায় পুরো টাকাটা খরচ করে মায়ের জন্য ঠিক সেই ডিজাইনের একটি ওড়না কিনলাম৷ বাসায় ফিরে মাকে প্যাকেটটি দিয়ে ইশারায় বললাম খুলে দেখতে৷ মা খুলে চোখ কপালে তুলে ফেলল। আমাকে কিছুক্ষণ বকাবাদ্য করে নিজেই গিয়ে আয়নার সামনে দাঁড়াল। নতুন ওড়নার ভাঁজ খুলে গায়ে জড়াল। আমি পাশের রুম থেকে মায়ের আনন্দ-অশ্রু লুকানোর প্রাণপণ চেষ্টা দেখছিলাম৷
গল্পগুলো কেন অন্যরকম ?
কি এমন আছে এর মধ্যে ?
জি আছে, অন্যরকম কিছু। আসলেই অন্যরকম গল্পগুলো!
আপনার বোধকে ছুঁয়ে যাবে অনেক গভীর থেকে। চোখের কোণে জলকে আটকিয়ে রাখতে কষ্ট হবে । নতুন করে নিজের জীবনাচার ও চারপাশকে ভাবতে শিখাবে ।
অন্যরকম গল্পে অন্যরকম অনভূতি।
নিজের ভিতরের আমিকে নতুন করে আবিষ্কার করুন- পড়ুন অন্যরকম গল্পগুলো
Category: ইসলামিক বই
Description
বই : গল্পগুলো অন্যরকম; সংকলক: সমকালীন টিম;
মূল্য : ২০০
পৃষ্ঠা : ২১১
জীবনকে তুলনা করা যায় নদীর সাথে। নদী যে মোহনায় থামে, সেখানেই জন্ম দেয় নতুন গল্পের। নদীর প্রতিটি কল্লোল যেন একেকটি গল্প। প্রতিটি বাঁক একেকটি উপখ্যান। জীবনকে আমারা একটি শ্রাবণমুখর সন্ধ্যা ও বলতে পারি __ যেখানে ঝুম_বৃষ্টির শব্দ শোনায় গল্পের মতো, ঝিরিঝিরি স্নিগ্ধ বাতাসকে গল্পের কাহিনির মতো লাগে জীবন্ত। জীবন কি তাহলে বয়ে চলা নদী কিংবা আকাশ ভেঙ্গে ঝরঝর করে নেমে আসা কোন শ্রাবণ_দিনের বৃষ্টি ? জীবন কি নিছক উথাল_পাতাল কোন তরঙ্গের ভেলকি কিংবা গা শীতল করা কোন স্নিগ্ধ বাতাসের সুর?
না । জীবন এর চেয়ে বেশিকিছু। জীবন এর চেয়ে বেশি দুরন্ত, বেশি চঞ্চল আর বেশি আকস্মিক। জীবনের কাছে গল্প মাঝে মাঝে তুচ্ছ হয়ে যায়। মাঝে মাঝে জীবন রূপকথার চেয়েও বেশি আকস্মিক হয়ে ওঠে। জীবনের বাঁকে বাঁকে, মোড়ে মোড়ে, ঘটনা_প্রতি_ঘটনায় জন্ম নেয় হৃদয়ের আকুতি-মিনতি, প্রেম-ভালোবাসা, সুখ আর দুঃখ। এইজন্যই জীবন দুরন্ত, দুর্বিনীত ও চঞ্চল। এজন্যেই জীবন অন্যরকম। সেই অন্যরকম জীবনে জন্ম নেওয়া একগুচ্ছ গল্প দিয়েই সাজানো “গল্পগুলো অন্যরকম” বইটি……
কেমন যেন!কখনো হাসায় কখনো কাঁদায়, কখনো আবেগের ভেলায় ভাসিয়ে নিয়ে যায়।
কিংবা ভাবনার অতল সমুদ্রের ডুবিয়ে নিয়ে যায়।
সিহিস্তা শরীফা আপুর ‘আঁধার মাধে আলোর পরশ’ পর্বের এই অংশ টা ভালোলাগায় ছুঁয়ে গেছে।
“নিকষ আঁধারে কিছু দেখা যাচ্ছে না। অন্ধের মতো হাতড়ে সামনে এগোচ্ছে সিয়াম। বেশ কিছুক্ষণ এগিয়ে যাওয়ার পর হঠাৎ সামনে একটা দরজা খুলে গেল। ওপাশে চোখ ধাঁধানো তীব্র আলো! চোখ মেলে তাকানো যাচ্ছে না।ঠিক তখনই ঘুমটা ভেঙে গেল। স্বপ্ন দেখছিল সে।বেডসাইড টেবিলে রাখা পানির গ্লাসটার দিকে হাত বাড়াতেই আপুর সেই বইটা চোখে পড়ল। একবার ঘুম ভেঙে গেলে সহজে আর ঘুম আসে না সিয়ামের। বইটাও কেন যেন পড়তে ইচ্ছে হচ্ছে তার। কিছুক্ষণ এপাশ ওপাশ করার পরেও যখন ঘুম আসছিল না আলো জ্বেলে শুয়ে শুয়েই বইটা পড়ে যেতে লাগল সে। পড়তে পড়তে কখন যে বইয়ের মাঝে হারিয়ে গেল, নিজেও টের পেল না। কোন ইসলামী বই যে এত ইন্টেরেস্টিং হতে পারে, জানা ছিল না আগে।দুর্বোধ্য তত্ত্বকথায় ভরপুর ইসলামী বই নয় এটা, অন্যরকম একটা বই। গল্পে গল্পে ইসলামের ছোঁয়া, গল্পগুলো অন্যরকম। অজানাকে জানার আগ্রহ তৈরি করে দেওয়ার জন্য, পারিপার্শ্বিকতা সম্পর্কে ভাবিয়ে তোলার জন্য যথেষ্ট। পড়তে পড়তে নিজের ভেতর কেমন এক অদ্ভুত অনুভূতি শুরু হলো। মাথার ভেতর কে যেন বলছে ‘পড়ো, আরও পড়ো! “
হ্যাঁ সত্যিই কোন ইসলামিক বই এত সুন্দর হতে পারে বলার বাহিরে!
বোধের বাঁশি বাজাবে। চেরিফুলের সৌন্দর্য অনুভব করাবে। দ্বিতীয় বিয়ের মাধ্যমে অন্ত চক্ষু খুলে দিবে। অশ্রু ভেজা ডায়েরি মনে করে দিবে সেই প্রকৃতির প্রতিশোধ।
সত্যিকারের মনস্টার কে তা চিনিয়ে দিবে। এই অংশে আমি চাচ্ছিলাম মেয়েটা যেন না লাফ দেই। প্রত্যকেটা অংশ ভাবনার অতলে তালিয়ে নিয়ে যাবে।
লিখলে শেষ করতে পারব না।আমার যদি সামর্থ্য থাকত, আপনজনের প্রত্যেকে একটা কপি করে গিফট করতাম। পরিশেষেএটাই বলব, সত্যিই “গল্পগুলো অন্যরকম”!
ইদানীংকালে বেশ কিছু বই পড়া হলেও, তেমন কিছু লেখা হয় না সেসব বই সম্বন্ধে।
তবে ‘গল্পগুলো অন্যরকম’ বইটা নিয়ে লিখতে ইচ্ছে হলো। প্রায় পঁয়ত্রিশখানা ছোট ছোট গল্প দ্বারা সজ্জিত এই বই।
স্পেশিয়ালি ‘আরিফ আজাদ’ ভাইয়ের জন্যই কেনা বইখানা। তবে বাদবাকি লেখকদের গল্পগুলিও বেস্ট। বিদেশী গল্পগুলো অত্যাধিক মাত্রায় বেস্ট বটে!
সবাইকে সাজেস্ট করবো না, তবে হেদায়েতের পথে যারা নতুন কিংবা ঈমান দৃঢ় করতে চাচ্ছেন তাদের জন্য এই বইয়ের কিছু গল্প কাজে দিবে ইন শা আল্লাহ!
বোধ জাগিয়ে তোলা, মৃত্যুর সৌন্দর্য, হেদায়েতের পথ, সদ্য ইসলাম গ্রহণ, মায়ের ভালোবাসা, বাবার যত্ন, একজন অবিবাহিতা অনাথ বোনের কষ্ট, ইসলামকে দূরে ঠেলে দিয়ে পুনরায় আবার সে পথে ফিরে আসা সবকিছুই যেন একেকটা অনুপ্রেরণা!
Additional information
| লেখক |
আরিফ আজাদ বই |
|---|
Reviews (0)
Be the first to review “গল্পগুলো অন্যরকম – আরিফ আজাদ” Cancel reply
About আরিফ আজাদ বই
আরিফ আজাদ একজন জীবন্ত আলোকবর্তিকা- লেখক আরিফ আজাদকে বর্ণনা করতে গিয়ে একথাই বলেছেন ডঃ শামসুল আরেফিন। গার্ডিয়ান প্রকাশনী আরিফ আজাদের পরিচয় দিতে গিয়ে লিখেছে, “তিনি বিশ্বাস নিয়ে লেখেন, অবিশ্বাসের আয়না চূর্ণবিচুর্ণ করেন।” আরিফ আজাদ এর বই মানেই একুশে বইমেলায় বেস্ট সেলার, এতটাই জনপ্রিয় এ লেখক। সাম্প্রতিককালে বাংলাদেশের সাহিত্য অঙ্গনে সবচেয়ে আলোড়ন তোলা লেখকদের একজন আরিফ আজাদ। ১৯৯০ সালের ৭ই জানুয়ারি চট্টগ্রামে জন্ম নেয়া এ লেখক মাধ্যমিক শিক্ষাজীবন শেষ করে চট্টগ্রাম জিলা স্কুলে। একটি সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক পাস করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখানে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। লেখালেখির ক্যারিয়ারের শুরু থেকেই আরিফ আজাদ এর বই সমূহ পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলে। তার প্রথম বই ‘প্যারাডক্সিক্যাল সাজিদ’ ২০১৭ সালের একুশে বইমেলায় প্রকাশ পায়। বইটির কেন্দ্রীয় চরিত্র সাজিদ বিভিন্ন কথোপকথনের মধ্যে তার নাস্তিক বন্ধুর অবিশ্বাসকে বিজ্ঞানসম্মত নানা যুক্তিতর্কের মাধ্যমে খণ্ডন করে। আর এসব কথোপকথনের মধ্য দিয়েই বইটিতে অবিশ্বাসীদের অনেক যুক্তি খণ্ডন করেছেন লেখক। বইটি প্রকাশের পরপরই তুমুল জনপ্রিয়তা পায়। এটি ইংরেজি ও অসমীয়া ভাষায় অনূদিতও হয়েছে। ২০১৯ সালের একুশে বইমেলায় ‘প্যারাডক্সিক্যাল সাজিদ – ২’ প্রকাশিত হয়ে এবং এটিও বেস্টসেলারে পরিণত হয়। সাজিদ সিরিজ ছাড়াও আরিফ আজাদ এর বই সমগ্রতে আছে ‘আরজ আলী সমীপে’ এবং ‘সত্যকথন’ (সহলেখক) এর মতো তুমুল জনপ্রিয় বই।
Shipping & Delivery
Related products
আর-রাহীকুল মাখতূম – সাইফুদ্দীন আহমেদ
"আর-রাহীকুল মাখতুম" এই বইটা নবীজী মুহাম্মদ (সাঃ) এর জীবনীগ্রন্থের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ ও গ্রহণযোগ্য বই। ১৯৮৭ সালে সৌদিতে মহানবীর জীবনীগ্রন্থের উপর প্রতিযোগিতায় ১১৮২ টা বইয়ের মধ্যে এই বইটি ১ম স্থান অধিকার করে। বইটির লেখক শায়খ মোবারকপুরী (রহঃ) একজন ভারতীয় আলেম যিনি মদীনা ইসলামি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন।
মহানবীর জীবনী পড়ার জন্য অবশ্যই নির্ভরযোগ্য বই পড়া উচিত যেটা পবিত্র কুরআন ও হাদীস দ্বারা দলিলকৃত। তাছাড়া বাজারে অনেক জীবনীগ্রন্থ পাওয়া যাবে যেখানে রসুলের নামে অনেক আকর্ষণীয় ঘটনা লেখা যেগুলো আসলে রসুলের জীবনে ঘটেনি এবং অসত্য গল্প, যেসব গল্পের সত্যতার কোন প্রমাণ নেই।
জবাব আরিফ আজাদ
বইয়ের নাম: জবাব
লেখকের নাম: আরিফ আজাদ , ডা. শামসুল আরেফীন , আরিফুল ইসলাম , জাকারিয়া মাসুদ , মুহাম্মাদ মুশফিকুর রহমান মিনার , মুহাম্মাদ শাকিল হোসাইন , শিহাব আহমেদ তুহিন , রাফান আহমেদ , মাওলানা মুহাম্মাদ আব্দুর রহমান , মুরসালিন নিলয় , মহিউদ্দিন রূপম , নাফিস শাহরিয়ার , মুহাম্মাদ সাদাত , মুহাম্মাদ আল বান্না , আহমাদ আল-উবায়দুল্লাহ
প্রকাশনী: সমকালীন প্রকাশন
১ম প্রকাশঃ 2021 সাল
মোট পেজ সংখ্যাঃ 260 পৃষ্ঠা
জীবন যেখানে যেমন – আরিফ আজাদ
৳ 150.00
Rated 5.00 out of 5
জীবন যেখানে যেমন নামে আরিফ আজাদ ভাইয়ের ২০২১ সালের নতুন বইটি অনেকে পড়ার জন্য অধীর অপেক্ষায় আছেন। তাইতো bdbookstore এর পক্ষ থেকে একমাত্র আমরাই সবার আগে বইটি পাঠকদের হাতে পৌছে দেবার চেষ্টা করছি। তাই ১৫০ টাকা দিয়ে অগ্রিম বুকিং দিয়ে সবার আগে বইটি নিশ্চিত করুন। বই available হলে ৩০%∓ ছাড়ে fixed price যুক্ত করা হবে। বইটি কেনার জন্য জন্য add to cart এ ক্লিক করে payment নিশ্চিত করুন। এরপর আপনার একাউন্টে বইটি ট্রাকিং করতে পারবেন কত সময় পর হাতে পাচ্ছেন। অগ্রিম বুকিং দিয়ে ১সপ্তাহে জীবন যেখানে যেমন বইটি সংগ্রহ করুন।
আমরা জেনে গেছি কেন আমাদের জীবনে দূর্যোগ নেমে আসে। কেন চারপাশ থেকে বিপদ আমাদের আষ্টেপৃষ্টে ধরে। কেন হুট করে আমরা প্রিয়জন,প্রিয়মুখ হারিয়ে ফেলি।কেন হতাশা গ্রাস করে ফেলে আমাদের অন্তর।
এই জীবন হলো পরীক্ষাক্ষেত্র আর আমরা সবাই হলাম পরীক্ষার্থী।
.
হাসান আল বসরীকে জিজ্ঞেস করা হলো,আপনার ধার্মীকতার গোপন সূত্র কি?
তিনি বলেনঃআমি ৪ টি ব্যপার অনুধাবন করেছি।
সেগুলো হলো
১. আমি জানি,আমার রিজিক আর কাউকেই দেওয়া হবেনা এজন্য আমার হ্রদয় তৃপ্ত হয়ে গেছে।
২. আমি জানি,আমার করণীয় (ইবাদাত)আর কেউ করে দিতে পারবেনা। তাই আমি নিজেই সেগুলো করা শুরু করেছি।
৩. আমি জানি, আল্লাহ আমাকে দেখছেন এজন্য আমি গুনাহ করতে লজ্জিত বোধ করি।
৪. আমি জানি,মৃত্যু আমার জন্য অপেক্ষা করছে।এজন্য আমি আল্লাহর সাথে দেখা করার জন্য নিজেকে তৈরি করতে শুরু করেছি।
মহান আল্লাহ আমাদের সকলকে সঠিক বোধ দান করুন আমীন।
তুমি ফিরবে বলে – জাকারিয়া মাসুদ
প্যারাডক্সিক্যাল সাজিদ ১ – আরিফ আজাদ
৳ 250.00
Rated 5.00 out of 5
সভ্যতার শুরু থেকেই সত্য ও মিথ্যার ধারাবাহিক লড়াই। মানবতার সমাধান ইসলাম বরাবরই জাহেলিয়াতের ধারক-বাহকদের অপপ্রচার ও বিদ্বেষ মোকাবেলা করে আসছে। আধুনিক সভ্যতার এই সময়ে দাঁড়িয়েও সেই ধারা অব্যাহত আছে। স্যোসাল মিডিয়ার ক্রমবর্ধমান পরিসরকে ব্যবহার করে ইসলামদ্রোহী শক্তি সুকৌশলে তরুন প্রজন্মের চিন্তার রাজ্যে সন্দেহের বীজ বোপন করছে। সন্দেহ থেকে সংশয়, সংশয় থেকে অবিশ্বাস। এভাবে এক অবিশ্বাসী প্রজন্মের গোঁড়াপত্তন হচ্ছে কিবোর্ডে। কিছু অযাচিত বুলি শিখে, প্রশ্নের ডালি নিয়ে তারা ছড়িয়ে পড়ছে বিশ্বাসীদের সুশৃংখল চিন্তার দুনিয়ায়। কিছু কিছু তরুন-যুবা দিকভ্রান্তও হচ্ছে।
রক্তক্ষরণ হচ্ছে মুসলিম মিল্লাতে। অবিশ্বাসীদের আপাত চমকপ্রদ প্রশ্ন ও চ্যালেঞ্জের মোকাবেলায় হিমশিম অবস্থা। জাহেলিয়াতের চ্যালেঞ্জ যেখানে, সেখানেই বিশ্বাসী প্রাণের যৌক্তিক লড়াই। এমনই এক বিশ্বাসী তরুন আরিফ আজাদ। অনলাইন দুনিয়ায় অবিশ্বাসীদের উথ্থিত প্রশ্নের সাবলীল উত্তর দিয়ে অজস্র মানুষের প্রিয়ভাজন হয়েছেন। একজন তরুন এত চমৎকার ও যৌক্তিক ভাষায় ইসলামবিরোধীদের জবাব দিতে পারেন, ভাবতেই আশাবাদী মন জানান দেয়- আগামীর দিন শুধু সম্ভাবনার। ‘প্যারাডক্সিকাল সাজিদ’ বইটিতে গল্প ও সাহিত্যরস দিয়ে অবিশ্বাসীদের নানান প্রশ্নের জবাব দেয়া হয়েছে।
অনুভব করেছি আরিফ আজাদের কথাগুলো অনলাইন দুনিয়ার পাশাপাশি বাংলা সাহিত্যের বাস্তব দুনিয়ায়ও থাকা উচিত। নাস্তিক্যবাদ ও ইসলামদ্রোহীদের অপপ্রচারের জবাবে অনেকেই লিখছেন, বলছেন। এই বইটি সেসব জবাবের ভিত্তিকে আরো মজবুত করবে। আমার বিশ্বাস বইটি তরুণ প্রজন্মের মনোজগতে এক তুমুল আলোড়ন তুলবে। আশা করি বইটি পড়ে অবিশ্বাসীরাও নির্মোহভাবে ইসলাম নিয়ে চিন্তা করবেন।(প্রকাশকের কথা)
যে সবের উত্তর মিলতে পারে
বিশ্বাসের কথা কতটা শক্ত করে বলা যায়? বিশ্বাসী প্রাণের সুর কতটা অনুপম হতে পারে? বিশ্বাসকে যুক্তির দাঁড়িপাল্লায় মাপা কি খুব সহজ? অবিশ্বাসীকে কতটা মায়াভরা স্পর্শে বিশ্বাসের শীতল পরশ দেয়া যায়? যুক্তিতেই মুক্তি নাকি বিশ্বাসের যুক্তিতে মুক্তি?
‘প্যারাডক্সিক্যাল সাজিদ’ পড়ে এসবের উত্তর মিলতে পারে।
বেলা ফুরাবার আগে – আরিফ আজাদ
৳ 250.00
Rated 4.50 out of 5
ম্যাসেজঃ আধুনিক মননে দ্বীনের ছোঁয়া – মিজানুর রহমান আজহারি
Rated 2.00 out of 5

Reviews
There are no reviews yet.