শেষ – জুনায়েদ ইভান
৳ 350.00 Original price was: ৳ 350.00.৳ 240.00Current price is: ৳ 240.00.
sesh-zunayed-evan
বইয়ের নাম: শেষ
লেখকের নাম: জুনায়েদ ইভান
প্রকাশনী: কিংবদন্তী পাবলিকেশন
ISBN- 9789849510079
১ম প্রকাশঃ 2021
মোট পেজ সংখ্যাঃ 112 পৃষ্ঠা
Country- বাংলাদেশ
Language- বাংলা
Category: উপন্যাস
Description
শিহাব একজন পঞ্চাশোর্ধ অবিবাহিত মানুষ। পেশায় একজন লেখক। একদিন সকালে তিনি তার রুমমেট হাসানকে আত্মহত্যা করার জন্য একটা দড়ি কিনতে বাজারে পাঠালেন। হাসান বেলা গড়িয়ে সন্ধ্যার পর হাতে একটা একুরিয়াম নিয়ে ঘরে ফিরলো। পলিথিনে মোড়ানো প্যাকেট থেকে দুটো গোল্ডফিশ রাখতে রাখতে বলল,
“এই মাছগুলোকে প্রতিদিন খাবার দিলে একটা সময় তারা তাদের মালিককে আলাদা করে চিনতে পারে।”
“সেটা ঠিক আছে, তোমাকে তো দড়ি কিনতে পাঠিয়েছিলাম। আজ বিকেলে পৃথিবী বরাবর তিন পৃষ্ঠার একটা চিঠি লিখে তোমার আত্মহত্যা করার কথা ছিল।”
হাসান পকেট থেকে একটা সিগারেট বের করে বলল, “আমি আত্মহত্যা করবো না।”
অতঃপর শিহাব তাকে বিকল্প একটা সমাধান দিলেন। বললেন, “ফাঁস নিতে ভয় পেলে বইয়ের পাতায় পটাসিয়াম সায়ানাইড মিশিয়ে রাখবে। পৃষ্ঠা উল্টানোর সময় হাতে লেগে তারপর জিহবায় মিশে গেলেই শেষ।”
একজন প্রকাশক লেখককে তাড়া দিচ্ছেন। তিনি অসহায় মুখ করে বলেছেন, লিখছি তবে লেখা এগোচ্ছে না। সেই লেখা কেন এগোচ্ছে না, সেটা বুঝতে গিয়ে আরও কতগুলো জীবনকে কাছ থেকে কিংবা আড়াআড়িভাবে জানা যায়। এখানে কেউ ডিভোর্স নিয়ে একসাথে থাকছে, কেউ বাস করছে স্মৃতিহীন এক জগতে। সে এক বৃষ্টির রাতে কলিংবেলের শব্দে দরজা খুলে দেখতে পায়, ছাতা হাতে শ্যামলা মতো একটা মেয়ে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলো,
“কে আপনি?”
মেয়েটা জবাব দিলো,
“তোমার স্ত্রী। তোমার একটা অসুখ হয়েছে, তাই আমাকে চিনতে পারছো না।”
Reviews (0)
Be the first to review “শেষ – জুনায়েদ ইভান” Cancel reply
Shipping & Delivery
Related products
Poddoja Uponnash Price in Bangladesh
অনুভূতির অভিধান তাহসান খান
অর্ধবৃত্ত – সাদাত হোসাইন
বইয়ের নামঃ অর্ধবৃত্ত
লেখকঃ সাদাত হোসাইন
প্রকাশনীঃ অন্যধারা
"জীবনের সবচেয়ে সহজ এবং জটিল সমীকরণের নাম সম্পর্ক...অর্ধবৃত্ত মূলত সেইসব সম্পর্কের সংযোগ,সংকট ও সমীকরণের গল্প। বিভেদ ও বন্ধনের গল্প। যার আদ্যোপান্ত জুড়ে রয়েছে জীবন।প্রশ্ন হচ্ছে,সেই জীবন কী,পূর্ণ না অর্ধবৃত্ত?" --সাদাত হোসাইন (অর্ধবৃত্ত)
অর্ধবৃত্ত মূলত স্কুল শিক্ষক মুনিয়া ও সদ্য ইউনিভার্সিটিতে ফাইনাল ইয়ারে পড়া রাফির জীবন জুড়ে থাকা দেয়াল ও দ্বিধার গল্প।
এদের জীবনের প্রেমগুলো একসময় গল্প হয়ে যায়। এইসব গল্পে একদিন জোনাক জ্বলা সন্ধ্যা ছিলো। অবাক জোছনা ছিলো। প্রতিশ্রুতি,প্রতীক্ষা,আঙ্গুল ছুঁয়ে থাকা সময়-সবই ছিলো। গল্পের চরিত্রগুলো তবু ফিরে আসে নতুন গল্প হয়ে। হেলাল হাফিজের মতো বলে ওঠে 'চলো পালাই',পরক্ষণেই রুদ্রের কবিতার মতো 'ইচ্ছেগুলো মরে যায়'। অবশেষে অসহায় হৃদয় মহাদেব সাহার কবিতায় 'আশ্রয় নেয়'। ঝরা পাতার গল্পগুলো এভাবেই সত্যি হয়।
মুনিয়ারা এভাবেই বেঁচে রয়। আর জীবনের বৃত্তে জড়িয়ে রাফিরা দেয়ালে দেয়ালে লিখে রেখে যায়,
"আমাকে হারাতে দিলে নিখোঁজ বিজ্ঞপ্তিতে ছেয়ে যাবে তোমার শহর"।

Reviews
There are no reviews yet.